০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুরে নবনিযুক্ত পুলিশ সুপার

  • Reporter Name
  • Update Time : ০৬:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৩০৪৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জেলার বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার ২৮ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সামাজিক উন্নয়ন এবং অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত কাজই সফলতার মূল চাবিকাঠি। গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের জন্য সমাজের চতুর্থ স্তম্ভ। রংপুর জেলাকে মাদক, জুয়া মুক্ত ও সার্বিক আইন শৃঙ্খলার উন্নতি সাধনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এছাড়াও সাংবাদিকতার স্বাধীনতা, তাদের পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পুলিশ সুপার রংপুরকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিক নেতৃবৃন্দ আইনশৃঙ্খলার অবনতি সহ মাদক, চুরি, ছিনতাই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপনের মাধ্যমে অবগত করেন। পাশাপাশি পুলিশ সুপার মোজাম্মেল হক কে অনুরোধ জানানো হয়, যাতে বিনা অপরাধে ও মিথ্যা অভিযোগে কেউ যেন হয়রানির স্বীকার না হয়।

সাংবাদিকদের ধাপে ধাপে শত্রু উল্লেখ করে সিনিয়র সাংবাদিক সালেকুজ্জামান বলেন, বিশেষ করে কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেয়ার আগে ভালোভাবে তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক মাহবুব রহমান হাবু, বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, শাহরিয়ার মিম প্রমুখ।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)
সুশান্ত চন্দ্র রায় সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রংপুরে নবনিযুক্ত পুলিশ সুপার

Update Time : ০৬:২০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬