০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এআইনির্ভর ভবিষ্যৎ নির্মাণে বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব বিশেষজ্ঞদের আলোচনা

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:৩১ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
  • ১০০৩৫ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার, ঢাকা:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর কেবল ভবিষ্যতের প্রযুক্তি নয়; বরং ব্যবসা, ব্যাংকিং, ডেটা ব্যবস্থাপনা ও প্রযুক্তিখাতের বাস্তব পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। এআইয়ের সম্ভাবনাকে কীভাবে বাস্তব প্রয়োগে রূপ দেওয়া যায় এবং এআইনির্ভর ভবিষ্যৎ নির্মাণে কী ধরনের প্রস্তুতি প্রয়োজন—এসব বিষয় নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘অল অ্যাবাউট এআই’ শীর্ষক বিশেষ আয়োজন।

ShopUp-এর সহযোগিতায় Oleyn.ai-এর উদ্যোগে ShopUp-এর তেজগাঁও কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রযুক্তি, ব্যাংকিং, ডেটা ও ব্যবসা খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী ও উদ্যোক্তারা অংশ নেন। আলোচনায় এআইয়ের বর্তমান অবস্থা, সম্ভাবনা, ব্যবহারিক প্রয়োগ এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ নিয়ে মতবিনিময় করেন বক্তারা।

অনুষ্ঠানে ShopUp-এর Chief of Staff এবং Oleyn-এর Director Md Ziaul Haque Bhuiyan, Oleyn-এর Co-Founder ও COO Niamul Quader, Mutual Trust Bank PLC-এর Chief Digital Officer Khalid Hossin, SILQ-এর Co-Founder ও COO Sujayath Ali এবং ShopUp-এর CEO Ataur Rahim Chowdhury বক্তব্য দেন।

আয়োজিত প্যানেল আলোচনায় এআই প্রযুক্তির বাস্তব প্রয়োগ, ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রযুক্তির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্যানেলটি সঞ্চালনা করেন ShopUp-এর President Mamun Rashid। এতে অংশ নেন NNS Solution Ltd.-এর Director SM Saifur Rahman, PwC Bangladesh-এর Head of Data Analytics & AI Solutions Shariful Hasnine Sabuj এবং ShopUp-এর VP, Product A R M Abdullah।

অনুষ্ঠানে Guest of Honor হিসেবে উপস্থিত ছিলেন Eastern Bank PLC-এর Independent Director Khondkar Atique E Rabbani, B Tech (Hons), UK, FCA। Special Guest হিসেবে উপস্থিত ছিলেন Dhaka Bank PLC-এর Managing Director & CEO Osman Ershad Faiz।

আলোচনায় বক্তারা বলেন, এআইয়ের দ্রুত বিকাশ বিশ্বব্যাপী ব্যবসা ও অর্থনীতির প্রচলিত কাঠামোকে পরিবর্তন করছে। ফলে কেবল প্রযুক্তি গ্রহণ নয়, বরং দক্ষ জনবল তৈরি, উন্নত ডেটা অবকাঠামো, উদ্ভাবনী চিন্তা এবং দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের সক্ষমতা গড়ে তোলাও জরুরি।

তারা আরও বলেন, এআইকে শুধু আলোচনার বিষয় হিসেবে সীমাবদ্ধ না রেখে বাস্তব সমস্যা সমাধান, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরিতে কাজে লাগাতে হবে। এ জন্য প্রযুক্তি ও ব্যবসা খাতের মধ্যে কার্যকর সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।

আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল এআই নিয়ে চলমান আলোচনা থেকে বেরিয়ে এর ব্যবহারিক সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং প্রযুক্তিকে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

দিনব্যাপী এ আয়োজনে এআইনির্ভর ভবিষ্যৎ নিয়ে চিন্তাশীল আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সম্ভাব্য ব্যবহারিক প্রয়োগের বিভিন্ন দিক উঠে আসে। প্রযুক্তির পরিবর্তনশীল বাস্তবতায় বাংলাদেশে এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

এআইনির্ভর ভবিষ্যৎ নির্মাণে বাস্তব প্রয়োগের ওপর গুরুত্ব বিশেষজ্ঞদের আলোচনা

Update Time : ০২:৪৪:৩১ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬