০২:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১০০১৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

কৃষি কাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ ও মাংস খাই, তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

শনিবার দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনের জন্য পৃথিবীর অন্যতম সেরা ও উর্বর স্থান। এখানকার মতো মাটি, বাতাস, আলো ও বৃষ্টি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না এবং এদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। কিন্তু ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের কারণে আজ দেশের বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, যার একটি বড় অংশই কৃষক—এমনটাই বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে। আগামীর প্রজন্মকে বাঁচাতে এবং নিজেদের সুস্থ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর জোর দিতে হবে। পৃথিবীতে খাবারের অভাব না থাকলেও ‘সেফ ফুড’ বা নিরাপদ খাদ্যের মারাত্মক ঘাটতি রয়েছে।
কৃষি পণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরে কৃষিমন্ত্রী জানান, বর্তমান সরকার কৃষি পণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। বাংলাদেশ একদিন পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, এখনো আমাদের কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয়। তবে সে দিন বেশি দূরে নয়, যেদিন এসব পণ্য আর আমদানি করতে হবে না, বরং আমরাই তা রপ্তানি করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির দিনে বাড়ি গিয়ে মা-বাবাকে মাঠে সহযোগিতা করছে—এই দৃশ্য তাঁকে দারুণভাবে আশাবাদী করেছে। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের প্রশংসা করেন।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।

অনুষ্ঠানে সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী,সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, কুমিল্লা টাউনহলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী

Update Time : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬