০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
৪৯তম বিসিএসের প্রথম প্রকাশিত গেজেট থেকে বাদ পড়লেও পরবর্তীতে প্রয়োজনীয় সংশোধনী শেষে গেজেটভুক্ত হয়েছেন কুড়িগ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন।

৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ, পরে গেজেটভুক্ত কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন।

  • Reporter Name
  • Update Time : ০৫:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১০০১৬ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অর্জন করেও প্রথম দফার নিয়োগের গেজেটে নাম ছিল না কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলালের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশের পর অবশেষে নতুন করে প্রকাশিত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন। তাঁর প্রথম বিসিএস পরীক্ষাতেই এ বিষয়ে প্রথম হওয়ার তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।

প্রথম গেজেটে নাম না থাকায় প্রশ্ন ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করে। বিভিন্ন বিষয়ের মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে এ সুপারিশ করা হয়। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি বলে তখন পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল।

পরবর্তী যাচাই বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করে।

এর ফলে পিএসসির চূড়ান্ত ফলে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি। তাদের বাদ পড়ার নির্দিষ্ট কারণ ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এই ৫৭ জনের মধ্যে ছিলেন কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ গেজেটে নিজের নাম না থাকায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন মামুন। এক পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণে ১ম হয়েও আমার গেজেটে নাম এলো না। আমার অপরাধ কী বুঝতে পারলাম না। এটাই নিশ্চয়ই, আল্লাহ উত্তম ফয়সালাকারী।

পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিবেদনে মামুন গেজেটে তার নাম বাদ পড়ার কারণ জানতে চান। তিনি জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সেটিকে নিজের বাদ পড়ার সম্ভাব্য কারণ হিসেবে প্রশ্ন তোলেন। তবে তখন তার নাম চূড়ান্ত গেজেটে কেন অন্তর্ভুক্ত হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছিলেন, পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়। যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।

অবশেষে প্রথম দফার গেজেটে নাম না থাকায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আব্দুল্লাহ আল মামুন বেলালের নাম নতুন করে প্রকাশিত গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে গেজেটভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে গেজেটেড হলাম।

নতুন করে গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মামুন। একই সঙ্গে তার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও লেখালেখি করা সাংবাদিক এবং পাশে থাকা শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বেলাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অর্জনের পর প্রথম দফায় গেজেটে নাম না থাকলেও শেষ পর্যন্ত তার নাম গেজেটভুক্ত হওয়ায় বিষয়টির অবসান হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

৪৯তম বিসিএসের প্রথম প্রকাশিত গেজেট থেকে বাদ পড়লেও পরবর্তীতে প্রয়োজনীয় সংশোধনী শেষে গেজেটভুক্ত হয়েছেন কুড়িগ্রামের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন।

৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ, পরে গেজেটভুক্ত কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন।

Update Time : ০৫:০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬