০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি-১৩’র অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০২৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

জমিজমা সংক্রান্ত ও রাস্তা নিয়ে পূর্ব শত্রুতার জেরে  চাঞ্চল্যকর মকবুল হোসেন হত্যা মামলার আসামি আনারুল ইসলাম (৫০)কে গ্রেফতার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি-১৩)। গ্রেফতারকৃত আনারুল জলঢাকা থানাধীন পূর্ব বালাগ্রাম আদর্শপাড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে সাতটার দিকে চলাচলের রাস্তা ও পূর্ব শত্রুতার জেরে মকবুল হোসেন (৫৬) প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।চিকিৎসাধীন অবস্থায় গত ২১ সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১ টায় মকবুল হোসেন মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২১। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল।

উক্ত আসামিদের গ্রেফতারে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি তাদের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর ২০২৬ আনুমানিক ভোর সাড়ে পাঁচটায় নীলফামারী জেলার ডিমলা থানাধীন জিহাদ বাজার গ্রামে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসআরবি’র পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

এসআরবি-১৩’র অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

Update Time : ০৬:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬