০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শুরু হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

  • Reporter Name
  • Update Time : ০৭:১৪:৩২ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০১১৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে
রংপুর জেলায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬” এর শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার।

রংপুর জেলা পুলিশের আয়োজনে ২০ সেপ্টেম্বর দুপুরে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করেন, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজ আমাদের দেশের অন্যতম বড় শক্তি। তাদেরকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে মাদক, জুয়া ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার ৮টি থানার দল উক্ত চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করছে।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, তরুণদেরকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখাসহ পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্যে রংপুর জেলা পুলিশ এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন করেছে। ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ প্রথম রাউন্ড খেলায় অংশগ্রহণ করে কাউনিয়া থানা বনাম রংপুর সদর কোতোয়ালি থানা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আবু রায়হান ও বিভিন্ন ইউনিটের ইনচার্জ সহ অন্যান্য অফিসার ফোর্সগণ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

রংপুরে শুরু হলো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

Update Time : ০৭:১৪:৩২ অপরাহ্ন, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬