০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করতে চাই-রানী

  • Reporter Name
  • Update Time : ০১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩১০০ বার পঠিত হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানি।

সোমবার ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার নির্বাচনী মিডিয়া সেলের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি রংপুরের মানুষের উন্নয়ন ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিবৃতিতে রানি বলেন, আজ মনোনয়ন ফরম জমা প্রদানের মাধ্যমে আমি রংপুরের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা নতুন করে ঘোষণা করছি। আমার কোনো ব্যক্তিগত পিছুটান নেই। তাই জীবনের পুরো সময় আমি রংপুরের মানুষের সার্বিক উন্নয়নে নিজেকে নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে চাই।

প্রান্তিক মানুষের অধিকার আদায়ে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে রানি আরও বলেন, দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে প্রান্তিকতার অভিশাপ থেকে মুক্ত করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলাই আমার দৃঢ় অঙ্গীকার।

নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রে থাকা এই স্বতন্ত্র প্রার্থী জানান, আমি দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করতে চাই। রংপুরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাকে জয়ের ব্যাপারে আশাবাদী করে তুলেছে।

রংপুর-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের রানির অংশগ্রহণ এবার নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরের মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করতে চাই-রানী

Update Time : ০১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫