০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুরে বিএনপির দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৪:১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ৩১১০ বার পঠিত হয়েছে

দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং রংপুর মহানগর যুবদল।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ জোহর নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।সবাই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কান্নায় ভেঙে পড়েন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু,জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন সহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পরলে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সবাই কালো ব্যাজ ধারন করেন। এসময় নেতাকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অপরদিকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে রংপুর মহানগর যুবদল। বাদ জোহর দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।

এসময় রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি সহ মহানগর যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর তাঁকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় রংপুরে বিএনপির দোয়া মাহফিল

Update Time : ০৪:১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫