০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ দুই মোটরসাইকেল জব্দ গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:০৪ পূর্বাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬
  • ৩০২১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‌্যাব-১৩’র পৃথক অভিযানে ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) এবং দুইটি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ২৩ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্ভুক্ত দূর্গাপুর গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে সন্দেহ ভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে ৬৫ বোতল নেশাজাতীয় মাদক এসকাফ (ESkuf) সিরাপ উদ্ধার সহ একটি HERO HONDA PASSION PRO 100 CC মোটরসাইকেল জব্দ এবং ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা গাইবান্ধা জেলার সদর থানাধীন ছোট দূর্গাপুর গ্রামের মৃত বিন্দাবন চন্দ্র মহন্ত ও মৃত লিলি রানী মহন্তের ছেলে শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩) এবং একই থানাধীন ফকিরপাড়া গ্রামের জহুরুল ইসলাম ও মোছাঃ খাদিজা বেগমের ছেলে আমিনুল ইসলাম (৩৮)।

পৃথক অন্য একটি অভিযানে একই দিন সন্ধ্যা পৌনে আটটার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এর আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্ভুক্ত বোনারপাড়া রোডেট নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায়।

এ সময় একটি Apache RTR 160 CC Motor Cycle তল্লাশিকালে ১৪৮ বোতল ফেনসিডিল-সমগোত্রীয় এসকাফ (ESkuf) উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ এবং ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার অন্তর্ভুক্ত মুরারিপুর গ্রামের মৃত হাসান আলী ও মৃত সকিনা বেগমের ছেলে মাহাবুব আলম @ ভুট্টো (৫০)।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ সারাদেশে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক এবং তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ দুই মোটরসাইকেল জব্দ গ্রেফতার-৩

Update Time : ০১:০৩:০৪ পূর্বাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬