
আবুল হোসেন বাবলুঃ
বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার উদ্যোগে জুলাই অভ্যুথ্বানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ শে জুলাই সকালে রংপুর মহানগর কার্যালয়ে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশেম বাদল। এতে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর -দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ নূরন নবী প্রধান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী ও সহ সভাপতি মোহাম্মদ মোত্তালিব হোসাইন। কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন রংপুর মহানগর শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।























