০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুরিয়ার থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার গ্রেফতার-৩

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ৩০২৮ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

দিনাজপুর সদরের বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩৩,৭২৪ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় আহমেদ পার্সেল সার্ভিস নামের এ কুরিয়ার সার্ভিসের দায়িত্বে নিয়জিত ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড (র‌্যাব)।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জুলাই রাত সাড়ে তিনটায় গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর সদর পৌরসভার সরদার পাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিস দিনাজপুর শাখার একটি গোডাউনে অভিযান চালায়।

এ সময় গোডাউন তল্লাশীকালে ৩৩ হাজার ০৭ শত ২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল জব্দ করেছে। এসব বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ সংরক্ষণ এবং পরিবহণ করার অপরাধে ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা দিনাজপুর জেলার কোতয়ালী থানার অন্তর্ভুক্ত সুন্দুরা জলুকা পাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে শহীদুল ইসলাম (৪০), একই থানার অন্তর্ভুক্ত লালবাগ এলাকার মৃত মোজাম্মেল হক এর ছেলে শাহিনুর হক (৪৫) এবং একই জেলার বীরগঞ্জ থানার অন্তর্ভুক্ত
বোয়ালমারী গ্রামের মৃত সমির উদ্দিন এর ছেলে আহমেদ পার্সেল সার্ভিস দিনাজপুর শাখার ম্যানেজার আবুল কালাম (৩৫)।

র‍্যাব জানায় ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ পণ্য এবং বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ সিরাপ পরিবহণ ও ক্রয়-বিক্রয় করে আসছিলো। উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

কুরিয়ার থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার গ্রেফতার-৩

Update Time : ০১:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬