০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য ESkuf সিরাপসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৩০২৫ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩’র অভিযানে ২৯৬ বোতল কোডেইন সমৃদ্ধ নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ (ESkuf) সিরাপ উদ্ধারসহ একজন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি দল লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন তালুক হরিদাস এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে ঐ গ্রামের চিহ্নিত মাদক কারবারি শাহিন আলমের বাড়িতে তল্লাশী করে গোয়ালঘর থেকে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করে।এ সময় মাদক কারবারি শাহিন আলম পালিয়ে গেলেও ওই বাড়ি থেকে তার একজন সহযোগী মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। ধৃত মাদক কারবারি লালমনিরহাটের আদিতমারী থানাধীন তালুক হরিদাস গ্রামের আজিজুল হকের ছেলে আলমগীর ইসলাম (৪৫)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। আলমগীর ইসলাম এবং পলাতক শাহিন আলম দীর্ঘদিন ধরে একসাথে মাদক ব্যবসা পরিচালনা করতো। তারা লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয়/সরবরাহ করে আসছিলো।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‌্যাবের অভিযানে নেশা জাতীয় মাদকদ্রব্য ESkuf সিরাপসহ গ্রেফতার-১

Update Time : ০৯:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬