০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবা সহ রংপুরের ইয়াবা সম্রাট মালকেরু টিটু গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩০৩৬ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

রংপুরে মাদকের কারবার করে নামের আগে-পরে একজন ইয়াবা সরবরাহকারীর নাম কত স্টাইলিশ হতে হতে পারে! ভালো নাম মাসুদুর রহমান টিটু। মহানগর ডিবি পুলিশের অভিযানে ধরা পড়ার পর জানা গেল তিনি রংপুর শহরের অন্যতম প্রধান ইয়াবা সরবরাহকারী ও পাইকারি বিক্রেতা।

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে (২৮ জুন) রবিবার রাত সাড়ে এগারোটার দিকে নগরীর মুন্সিপাড়া এলাকা থেকে হেরোইন ও ইয়াবা সহ তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ডিসি ডিবি সনাতন চক্রবর্তী জানান, টিটু দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে ইয়াবা এবং হেরোইন এনে রংপুরে পাইকারি বিক্রি করতো। টিটু’র নামে দেশের বিভিন্ন থানায় ১২টির অধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে।এছাড়াও টিটু’র বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা অনিষ্পন্ন অবস্থায় রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

তিনি আরও বলেন, এর আগে রংপুর মহানগর ডিবি পুলিশের অভিযানে যেসকল খুচরা ব্যবসায়ী গ্রেফতার হয়েছিল তারা অনেকেই পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবা সরবরাহকারী হিসেবে পাইকারি বিক্রেতা মাসুদুর রহমান টিটু @ মাসুদ রানা টিটু @ টিটু মালকেরুর নাম বলতো।

প্রথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থে তিনি নগরীর হনুমানতলা ও ভোগী বালাপাড়া এলাকায় একাধিক পাকা বাড়ি নির্মাণ এবং বিভিন্ন যানবাহনের মালিক হয়েছেন। দীর্ঘদিনের প্রচেষ্টা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন রাতে তাকে রংপুর মহানগর গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন এবং ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত মাসুদুর রহমান টিটু @ মাসুদ রানা টিটু @ টিটু মালকেরু মহানগরীর ভগি বালাপাড়া মহল্লার খলিলুর রহমান খট্টুর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবা সহ রংপুরের ইয়াবা সম্রাট মালকেরু টিটু গ্রেফতার

Update Time : ০৮:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬