০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ডিবির অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২০:৪৫ অপরাহ্ন, রোববার, ২১ জুন ২০২৬
  • ৩০২৯ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের ৬ সদস্যকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, শনিবার
( ২০ জুন ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের একটি ভবনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় রংপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর কামালকাছনা চিড়ারমিল এলাকার ফেরদৌস আলম ও তাছরুভা সুলতানার ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মোবারক আলী ও মোছাঃ জোবেদা বেগমের ছেলে বাঁধন মিয়া (৩৭), পরশুরাম থানাধীন ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমান ও সামিউন বেগমের ছেলে সাহেব আলী (২৬), রংপুর জেলার বদরগঞ্জ তালুক দামোদরপুর গ্রামের এমদাদুল হক ও আতেমা খাতুনের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন তেলিপাড়া গ্রামের রিয়াজুল ইসলাম ও মৃত হাফিজা খাতুনের ছেলে হাফিজ আল মামুন (৩২) এবং আশরাফুল ইসলাম (৩৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষর করা চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

ডিসি ডিবি জানান, উদ্ধারকৃত আলামত ও প্রাথমিক তদন্তে তাদের সাথে সংগঠিত জালিয়াতি চক্রের সম্পর্কের তথ্য পাওয়া গেছে। তারা মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে খাদ্য বিভাগসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এদের মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে উল্লেখ করে ডিসি ডিবি বলেন, এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে ডিবির অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার

Update Time : ০১:২০:৪৫ অপরাহ্ন, রোববার, ২১ জুন ২০২৬