১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ভাতিজা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ৩০২৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভাতিজার হাতে বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।ভুক্তভোগী একজন বুদ্ধি-প্রতিবন্ধী নারী এবং ধৃত আতিকুর রহমানের ফুফু। তারা এক বাড়িতেই বসবাস করতেন। 

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার দিন গত ১৬ মে বিকেলে ভুক্তভোগী ফুফু বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে অভিযুক্ত ভাতিজা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাদীর শিশুকন্যা ঘটনাটি দেখে চিৎকার করলে অভিযুক্ত তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করলেও তার স্বজনরা এসে হামলা, ভাঙচুর ও মারধর করে তাকে পালিয়ে যেতে সহায়তা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা পলাতক ছিলো।

এঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে (১৭ মে) গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ -এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা রুজুর প্রেক্ষিতে আসামি গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) মধ্য রাতে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে উল্লেখিত মামলার প্রধান আসামি আতিকুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে ভাতিজা গ্রেফতার

Update Time : ০৯:২৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬