১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ঢাকাগামী বাসের টিকিট বেশি দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার-৩

  • Reporter Name
  • Update Time : ০১:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৩০২৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

কালোবাজারির মাধ্যমে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজন কালোবাজারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার রাতে নগরীর মর্ডান মোড় এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আরপিএমপি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আরপিএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদের নির্দেশনায় জনসাধারণের ভোগান্তি নিরসন এবং বাসের টিকিট কালোবাজারি প্রতিরোধে তাজহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানকালে মর্ডান মোড় এলাকায় ঢাকাগামী বাসের টিকিট অতিরিক্ত মূল্যে বিক্রির মাধ্যমে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ কবির মিয়া (৪৩), নগরীর তাজহাট চেয়ারম্যানপাড়া মহল্লার সেকেন্দার আলীর ছেলে এনামুল হক (৩২) এবং তাতীপাড়া এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে টিটুল (৫০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসের টিকিট সংগ্রহ করে সেগুলো অতিরিক্ত মূল্যে বিক্রি করার মাধ্যমে সাধারণ যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য করা এবং টিকিট সংকট সৃষ্টি করে মুনাফা অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরপিএমপি’র কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, “সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো অপরাধ বরদাশত করা হবে না। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড, বিশেষ করে টিকিট কালোবাজারি ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবার নামে কোনো ধরনের অনিয়ম, প্রতারণা বা কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরে ঢাকাগামী বাসের টিকিট বেশি দামে বিক্রির অভিযোগে গ্রেপ্তার-৩

Update Time : ০১:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬