০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের হাজিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৩০৩০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

বাড়ীর পাশের কলা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছে ওই গ্রামের ৫২ বছর বয়সী এক বৃদ্ধ । বুধবার (২৭ মে) দূপুরে হাজিরহাট থানাধীন ১নং ওয়ার্ডের রণচণ্ডী মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওই শিশুটিকে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পিছনের কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে একই গ্রামের এক ব্যক্তি। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে হালকা উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে জানতে চাইলে এজাহারের বরাত দিয়ে মহানগর হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, অদ্য ২৭ মে রণচণ্ডী মন্ডলপাড়া গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে আঃ হাকিম (৫২) একই গ্রামের ৮ বছর বয়সী এক কন্যাশিশুকে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ীর পিছনের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।এ সময় শিশুটির চিৎকার শুনে একই গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে মমিদুল ইসলাম (৩৫) পাড়ার মানুষকে ডাকাডাকি করলে আঃ হাকিম পালিয়ে নিজ বাড়িতে গিয়ে ঘরের ভিতর দরজার ছিটকিনি লাগিয়ে খাটের নিচে লুকিয়ে থাকে। এলাকার লোকজন থানা পুলিশ কে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ দেয়। হাজিরহাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় কৌশলে ঘরের উপর দিয়ে ঢুকে অভিযুক্তকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী হাজিরহাট থানাধীন ১নং ওয়ার্ডের রণচণ্ডী মন্ডলপাড়া গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে আঃ হাকিম (৫২)। তার বিরুদ্ধে আরপিএমপি, হাজীরহাট থানার এফআইআর নং-১৫/৪৫, তারিখ-২৭/০৫/২০২৬ খ্রি, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ সালের সংশোধণী ২০২৫ এর ৯(৪)(খ) রুজু করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরের হাজিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত আটক

Update Time : ০৯:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬