০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৩০৩৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

বাদীর দায়ের করা এজাহারের বরাত দিয়ে র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ এপ্রিল সকাল আনুমানিক আটটার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন খটখটিয়া এলাকার একটি মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রীকে ক্লাস রুমে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে একই মাদ্রাসার পরিচ্ছন্নতাকর্মী।

এ ঘটনায় শিশু ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর মহানগর পরশুরাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ- ২৪/০৪/২০২৬ খ্রিঃ, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধন অধ্যাদেশ, ২০২৫) এর ৯(১) ধারা। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলো ওই পরিচ্ছন্নতাকর্মী। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি করে।

থানায় মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৫ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন তারাগঞ্জ চৌপথী বাজারস্থ পল্লী চিকিৎসক জব্বুর আলী সরকারের দোকানের সামনে থেকে উল্লেখিত মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি আরপিএমপি পরশুরাম থানার অন্তর্ভুক্ত খটখটিয়া মধ্যপাড়া গ্রামের মৃত খান মাহমুদের ছেলে আব্দুল মান্নান (৫৭)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাব-১৩’র অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Update Time : ০১:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬