০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আশেক-ভক্তদের মিলনমেলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য; বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত।

ফটিকছড়ি ছাদেকনগরে আবেদ মনছুর শাহ্ নির্দেশিত আউলিয়া কেরামের ওরশ শরীফ উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০২:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  • ৩০৯৩ বার পঠিত হয়েছে

মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া মুশকিল কোশা আশেকে রাসুল হযরত শাহ্ ছুফী সৈয়দ মোহাম্মদ আবেদ মনছুর শাহ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার নির্দেশিত প্রতি বছরের ন‍্যায় আল্লাহ্ রাসুলের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), পাকপাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামের ৪৪তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ১০ ফাল্গুন ২৩ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ‍্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্য‍্যের মধ‍্য দিয়ে গাউছিয়া আবেদ শাহ মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। হুজুরের একমাত্র শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরাফাত উদ্দিন শাহ এর ব‍্যবস্থাপনায় ও জমিয়তুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ওরশ শরীফ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্যে ছিল মাজার গোসল, মাজারে গিলাফ পরিধান, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ওয়াজ মাহফিল ও ছেমা মাহফিল। পরিশেষে মিলাদ, কিয়াম, জিকির ও আখেরি মোনাজাতের পর ওরশ শরীফে আগত হাজার হাজার আশেক-ভক্তদের মাঝে উন্মুক্তভাবে ইফতার ও সেহেরির তবারোক বিতরণ করা হয়। ওরশ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৯ই ফাল্গুন ২২ ফেব্রুয়ারি রবিবার বাদে আছর মাজার প্রাঙ্গণে পবিত্র ইফতার মাহফিল যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মিলাদ, কিয়াম, জিকির ও আখেরি মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা মাছুম রেজা কাদেরী। ওরশ শরীফে বিশেষ মেহমান ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার মুদাররিছ মাওলানা আবু তৈয়ব আনচারী, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ এনাম, আবু বকর, নুরুল হাকিম, মোহাম্মদ মুন্না, আমিনুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকেই। এছাড়াও ওরশ শরীফ সুশৃঙ্খল ওসুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও শতাধিক স্বেচ্ছাসেবক বিভিন্নভাবে দায়িত্ব পালন করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

আশেক-ভক্তদের মিলনমেলা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য; বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাত।

ফটিকছড়ি ছাদেকনগরে আবেদ মনছুর শাহ্ নির্দেশিত আউলিয়া কেরামের ওরশ শরীফ উদযাপিত

Update Time : ০২:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬