০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর টহল জোরদার

  • Reporter Name
  • Update Time : ১২:৪১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
  • ৩০৭১ বার পঠিত হয়েছে

পঞ্চগড়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে মাঠপর্যায়ে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সেনাবাহিনীর টহল দল পঞ্চগড় জেলার উপজেলা গুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে।

এ সময় তারা ময়দানদিঘী ডিগ্রী কলেজ, সাকোয়া স্কুল এন্ড কলেজ,নতুন বন্দর বেংহাড়ী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং কেন্দ্র সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলাপ-আলোচনা করেন।

টহল ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট মোঃ জাহিদ আল মাসুদ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এদিকে সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বিত তৎপরতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীর টহল জোরদার

Update Time : ১২:৪১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬