০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গ্যারেজ মালিককে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০২১ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

রংপুর মহানগরীর তাজহাট এলাকায় চাঞ্চল্যকর অটোরিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি অমিত ঘোষকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০২৬ রাত পৌঁনে বারোটার দিকে তাজহাট থানাধীন আইএইচটি গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত অমিত ঘোষ (৩৫) রংপুর মহানগর তাজহাট থানার অন্তর্ভুক্ত (২৮নং ওয়ার্ড) টিবি হাসপাতাল মোড় এলাকার মৃত অলোক ঘোষ এর ছেলে।

এসআরবি-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ আগস্ট রাতে তাজহাট আনছারির মোড় এলাকায় নিজ অটোরিকশা গ্যারেজে খুন হন গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫)। তিনি বিভিন্ন অটোরিকশা চালকের কাছে গাড়ি ভাড়ায় দিতেন এবং নিজেই ভাড়ার টাকা জমা নেওয়ার কাজ করতেন।

গ্যারেজের মালিক আব্দুর রহমান উক্ত গ্যারেজেই রাত্রীযাপন করতেন। ওই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নং-৮, তাং- ১৩ আগস্ট ২০২৬; এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন এবং হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করে তৎকালীন র‌্যাব-১৩।

পরবর্তীতে গ্রেফতারকৃত ৩ আসামির স্বীকারোক্তি এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অমিত ঘোষের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। ঘটনার পর থেকে অমিত ঘোষ পলাতক ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এসআরবি-১৩ সদর কোম্পানি রংপুরের একটি আভিযানিক দল তাজহাট থানাধীন আইএইচটি গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অমিত ঘোষকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

রংপুরে গ্যারেজ মালিককে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

Update Time : ০১:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬