আবুল হোসেন বাবলুঃ
রংপুর রেঞ্জের ঠাকুরগাঁও সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৮৭ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
রংপুর রেঞ্জ ডিআইজির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর রেঞ্জের অন্তর্ভুক্ত ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর থানার এসআই তহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রহিমানপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব ফকদনপুর কালিতলা জামে মসজিদ এর সামনে রাস্তার পউপর অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত Zixxer 155cc কালো রঙের রেজিস্ট্রেশন বিহীন পুরাতন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮৬ হাজার ১০০ টাকা।
গ্রেফতারকৃতরা ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পূর্ব ফকদনপুর কালিতলা গ্রামের বুলু মিয়ার ছেলে
ফয়সাল (৩৪) এবং একই থানাধীন মধ্য পরপূগী গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে সোহাগ হোসেন (২৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।






















