আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল এস্কাফ উদ্ধারসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা পূর্ব গ্রাম (কাঙ্গালটারী) বর্তমান ধর্মপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে জাহিদ হাসান @ আঙ্গুর (২৮),পশ্চিম অনন্তপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৩৮) ও হযরত আলী (২৯), মৃত সৈয়দ আলী এর ছেলে মোজাম্মেল হক (৪৩)।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় (৪ সেপ্টেম্বর) ২০২৬ ভোর সাড়ে ছয়টার দিকে র্যাব-১৩ সদর কোম্পানী রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ধৃত আসামি জাহিদ হাসান @ আঙ্গুরের নির্মানাধীন বসতবাড়ীতে তল্লাশী চালিয়ে ২৫ কেজি গাঁজা এবং ১৬ বোতল এস্কাফ জব্দ সহ মাদক রাখার অপরাধে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত হস্তান্তর করেছে।






















