০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য এসকাফসহ গ্রেফতার-১

  • Reporter Name
  • Update Time : ০২:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১০০৩৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এসকাফ জব্দসহ ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিএসসি র‍্যাব-১৩ রংপুর এর একটি আভিযানিক দল ১৬ আগস্ট ভোর সাড়ে চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন খামারভাতি গ্রামের মাদক কারবারি মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়।

এ সময় ঐ মাদক কারবারির বাড়ির উঠানে বিশেষভাবে রক্ষিত ১৪৭ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার এবং নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ করার অপরাধে মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারি উপজেলার খামারভাতি গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

র‌্যাব-১৩’র অভিযানে মাদকদ্রব্য এসকাফসহ গ্রেফতার-১

Update Time : ০২:২০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬