০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় যাত্রী সেজে দুই যুবককে মাদকসহ ধরলো পুলিশ

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
  • ৩০০০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশার যাত্রী সেজে ১০০ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিলসহ দুই যুবককে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি খেয়াঘাট পার হয়ে একটি অটোরিকশায় রংপুরের দিকে দুই যুবক যাচ্ছিলেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুস ছবুর জানান, তাদের গতিবিধি সন্দেহ হলে এস আই মশিউর, এস আই শাহিনুর সহ পুলিশের একটি দল তাদেরকে নজরদারিতে রাখতে সাধারণ যাত্রীর ছদ্মবেশ নিয়ে ওই অটোরিকশায় ওঠে। পরবর্তিতে সুবিধাজনক স্থানে পৌঁছে তাদের ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফেয়ারডিল উদ্ধারসহ দুই যুবককে আটক করে পুলিশ।

আটককৃত দুই মাদক কারবারি যুবক গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর চিলাখাল গ্রামের নাজমুল হক এর ছেলে আশরাফুল ইসলাম (২৬) এবং আব্দুল মান্নানের ছেলে আজারুল ইসলাম (৩০)। ওসি আব্দুস ছবুর বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরের গঙ্গাচড়ায় যাত্রী সেজে দুই যুবককে মাদকসহ ধরলো পুলিশ

রংপুরের গঙ্গাচড়ায় যাত্রী সেজে দুই যুবককে মাদকসহ ধরলো পুলিশ

Update Time : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬