১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রামে শীর্ষে ভূরুঙ্গামারী ইউএনও

  • Reporter Name
  • Update Time : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩০ বার পঠিত হয়েছে

ফাতেমা আক্তার লিজা
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কুড়িগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র। সদ্য প্রকাশিত জেলা পর্যায়ের পারফরমেন্স র‍্যাংকিং-এ ভূরুঙ্গামারী উপজেলা উল্লেখযোগ্য অগ্রগতি ও নির্ভুল তথ্য প্রদান করে শীর্ষে উঠে আসে।

জানা গেছে, জন্ম-মৃত্যু নিবন্ধনের শতভাগ বাস্তবায়নে ইউএনও’র সঠিক নির্দেশনা, ইউনিয়ন পরিষদসমূহের সমন্বয় ও নিবন্ধন কর্মীদের আন্তরিক প্রচেষ্টা মূল ভূমিকা রাখে। প্রতিটি জন্ম ও মৃত্যুর তথ্য সময়মতো অনলাইনে এন্ট্রি, জনসচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ইউএনও’র নেতৃত্ব ছিল কার্যকর।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “এই অর্জন ভূরুঙ্গামারীর সব মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই ১০০% নিবন্ধন নিশ্চিত করতে।”
জেলার অন্যান্য উপজেলার তুলনায় এই উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনের হার এবং নির্ভুলতা বেশি হওয়ায় ভূরুঙ্গামারী উপজেলাকে কুড়িগ্রাম জেলার মধ্যে সেরা ঘোষণা করা হয়।

উপজেলাবাসীর মাঝে এ নিয়ে গর্ব ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে। অনেকেই এই অর্জনের জন্য ইউএনওসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

জন্ম-মৃত্যু নিবন্ধনে কুড়িগ্রামে শীর্ষে ভূরুঙ্গামারী ইউএনও

Update Time : ০৭:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫