০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৩০৭৮ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশারঃসন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদ ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার শরীফের পীর ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সভাপতি হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী। একই সঙ্গে দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকারের কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

শনিবার (৫ জুলাই) রাতে রাজধানীর মিরপুর-১-এর শাহ্ আলীবাগস্থ কেন্দ্রীয় খানকাহ্ রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মসজিদে গাউছুল আ’যম মিলনায়তনে আয়োজিত ‘শাহাদাত-এ কারবালা মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী বলেন, ইসলাম শান্তি, মানবতা, ন্যায়, ভারসাম্য ও সহনশীলতার ধর্ম। সন্ত্রাস, উগ্রবাদ ও জঙ্গিবাদ ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। এসব অপতৎপরতা কোনো রাষ্ট্র, সমাজ বা জাতির জন্য কল্যাণ বয়ে আনে না; বরং অস্থিরতা, বিভাজন ও মানবিক বিপর্যয়ের জন্ম দেয়। তাই সমাজের প্রতিটি স্তরে সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তোলা সময়ের দাবি।

তিনি বলেন, প্রকৃত মুমিনের পরিচয় পরমতসহিষ্ণুতা, শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের চর্চা এবং আত্মিক উৎকর্ষ সাধনে নিবেদিত থাকা। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষকে সংঘাত নয়, বরং সংলাপ, সৌহার্দ্য ও মানবকল্যাণের পথ দেখায়।

তিনি আরও বলেন, একটি ক্ষুদ্র উগ্রবাদী গোষ্ঠীর অপরাধমূলক কর্মকাণ্ড দেশের পাশাপাশি ইসলামের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে এবং বহিরাগতদের অযাচিত হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি করে। এ ধরনের অনৈতিক, অমানবিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

কারবালার চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পবিত্র কারবালার শিক্ষা সত্য, ন্যায়, ত্যাগ ও মানবমর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। এই চেতনা অন্যায়, জুলুম, উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে মানুষকে উদ্বুদ্ধ করে।

মাহফিলে বক্তব্য দেন কুমিল্লার ঘিলাতলা দরবার শরীফের সাজ্জাদানশীন মুফতি মাওলানা বাকিবিল্লাহ আল-আজহারী, আঞ্জুমানের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আলহাজ মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী, মিরপুর-১ মসজিদে গাউছুল আ’যমের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুফতি মাকসুদুর রহমান, মাওলানা মনছুর আলী, মাওলানা খাজা বাহাউদ্দীন ও মাওলানা মোহাম্মদ কেরামত আলী।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, মাশায়েখে ইযাম, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

পরে মিলাদ, কিয়াম ও সালাত-সালাম শেষে মুসলিম উম্মাহর ঐক্য, বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এবং বিশ্বমানবতার কল্যাণ কামনা করে আখেরি মুনাজাত পরিচালনা করেন হযরত শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-শাহসূফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী

Update Time : ১০:০৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬