০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়-১ এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থক দিলেন জেলা জামায়াতের আমীর

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৩১০৫ বার পঠিত হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র ক্রয় ও জমার শেষ দিনে পঞ্চগড়-১ আসলে মনোনয়ন ফরম জমা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও দলটির প্রার্থী সারজিস আলম। পূর্বেই মনোনয়ন কিনলেও এনসিপিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নপত্র জমা করেননি জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন। তবে সারজিস আলমের মনোনয়নপত্র জমা দেয়ার সময় সঙ্গে ছিলেন তিনি।
‎সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা করেন সারজিস আলম। এ সময় সমর্থন জানিয়ে সঙ্গে ছিলেন জামাত প্রার্থী ইকবাল হোসাইন।
এ বিষয়ে ইকবাল হোসাইন বলেন, পঞ্চগড়-১ আসন নিয়ে জামাতে ইসলাম ও বাকি ১০ দল যে সমঝোতায় নির্বাচনে অংশগ্রহণ করছে। সে হিসেবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই এনসিপির সারজিস আলমের হয়ে কাজ করব। তাকে সমর্থন দিয়ে আমরা নির্বাচনে বিজয়ী করতে কাজ করে যাব। যেহেতু একটি জাতীয় নির্বাচন তাই এনসিপির হয়ে শাপলা কলির পক্ষে পাশে থেকে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।
‎এ সময় সারজিস আলম বলেন, আজকে আমাদের ১১ দলের জোটের মাধ্যমে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই জোটের পক্ষ থেকে আমি পঞ্চগড়-১ আসনে এনসিপির যে মনোনয়ন ফরম সেটি আমি জমা করেছি। আমার সাথে পঞ্চগড় জেলা জামাতের আমির সাহেব এবং সম্মানিত জেনারেল সেক্রেটারি সাহেবও রয়েছেন। আজকে আমরা যে মনোনয়ন ফরমটি দাখিল করেছি, তাতে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দাখিল করেছি। ইনশাল্লাহ সকলের সম্মিলিত চেষ্টায় আমরা জয়লাভ করব।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

পঞ্চগড়-১ এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থক দিলেন জেলা জামায়াতের আমীর

Update Time : ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫