১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১২:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৮৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর সকাল দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত একটানা পরিক্ষা চলে।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ বোর্ডের সভাপতি ও রংপুর জেলার পুলিশ সুপার আবু সাইম উপস্থিত থেকে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা কার্যক্রম
সুষ্ঠভাবে সম্পন্ন করেন। এর আগে ০৯ সেপ্টেম্বর বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে Physical Endurance Test এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, সম্মানিত আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়া হচ্ছে।

যে সকল প্রার্থী শারীরিকভাবে যোগ্য এবং অন্যান্য সকল ইভেন্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারা এই পদে নিয়োগ পাবেন। এ বিষয়ে প্রতারক বা দালাল চক্র সংক্রান্তে কোন তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর রেঞ্জ অফিস থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও রংপুর রেঞ্জের অপর জেলা হতে আগত অতিরিক্ত একজন পুলিশ সুপারসহ রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

Update Time : ১২:৪০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫