০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার, কাভার্ডভ্যান জব্দ, গ্রেফতার ৫

  • Reporter Name
  • Update Time : ১২:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩০ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ র‍্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বুধবার ১০ সেপ্টেম্বর রাতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯৮ বোতল ফেন্সিডিল সহ কাভার্ডভ্যানটি জব্দ এবং ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্ভুক্ত মিয়াপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল মোতালেব @ শান্ত (২৫), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অন্তর্ভুক্ত
মলিয়ারা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ইসরাফিল (২৭), নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্ভুক্ত
বড় কাগনা গ্রামের বাবলু পাটোয়ারী এর ছেলে আরিফ হাসান (১৮)।

অপর একটি অভিযানে বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন দলগ্রামে খিতিশ চন্দ্র রায়’র বাড়ীতে অভিযান চালায়। এ সময় ৩০.০৫৪ কেজি গাঁজাসহ
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন উত্তর দলগ্রাম(পশুরডোবা)
এলাকার শ্রী অশ্বিনী রায় এর ছেলে
খিতিশ চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী দ্বিপালী রাণী রায় (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার, কাভার্ডভ্যান জব্দ, গ্রেফতার ৫

Update Time : ১২:১৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫