১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ডিবি’র অভিযানে গাঁজাসহ মোটরসাইকেলজব্দ আটক-১

  • Reporter Name
  • Update Time : ১০:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪২ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর বিকেলে রংপুর জেলা ডিবি’র এসআই ভূষণ চন্দ্র র্বমণ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন ৫নং বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ মৌজাস্থ রংপুর-কুড়িগ্রাম হাইওয়ে রোড়ে অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামের দিক থেকে আসা একটি কালো রংয়ের সুজুকি জিক্সার মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি করে ১টি কালো রংয়ের স্কুল ব্যগের ভিতর রক্ষিত ৬ কেজি গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ এবং একজন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত মাদক কারবারি রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন পূর্ব শালবন এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে রাজু মিয়া (৩৫)। আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত আলামত সহ কাউনিয়া থানায় হস্তান্তর করেছে ডিবি পুলিশ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

রংপুরে ডিবি’র অভিযানে গাঁজাসহ মোটরসাইকেলজব্দ আটক-১

Update Time : ১০:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫