১১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শেষ হলো পাঁচদিন ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

  • Reporter Name
  • Update Time : ০৩:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
  • ৩০৩৫ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা।গতকাল বুধবার চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে মেলা সমাপ্ত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলার বোর্ডহাট মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক বিধান কুমার দত্ত।বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, বিরল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান খান, সহকারী শিক্ষক খোকন চন্দ্র রায়, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী ও কর্মী লিপা মোনালিসা।

১৯৭৮ সালে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ এর উদ্যোগে যাত্রা শুরু করে বিশ্ব সাহিত্য কেন্দ্র, যা পাঠকবান্ধব উদ্যোগ হিসেবে সারাদেশে কাজ করে যাচ্ছে। ২০১৬ সালে একটি গাড়ি নিয়ে শুরু হওয়া ভ্রাম্যমান বইমেলার বহরে ২০২৪ সালে নতুন দুটি গাড়ি যুক্ত হয়। বর্তমানে মোট তিনটি গাড়ির মাধ্যমে দেশের ১২৮টি জেলা ও উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চারটি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তিনটি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় মোট ১৬ জনকে পুরস্কৃত করা হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

দিনাজপুরে শেষ হলো পাঁচদিন ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

Update Time : ০৩:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫