০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে প্রান্তিক মানুষের মুখে হাসি

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও ওষুধ পেলেন সহস্রাধিক মানুষ

  • Reporter Name
  • Update Time : ১১:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
  • ৩০৯৫ বার পঠিত হয়েছে

পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে আটোয়ারী পাইলট হাই স্কুল মাঠে নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে ভিড় করেন।
মেডিকেল ক্যাম্পে মোট ১১ জন অভিজ্ঞ চিকিৎসক সেবা দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে দীর্ঘদিনের জটিল রোগে ভোগা রোগীদেরও মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য এই ক্যাম্প বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বল্প সময়ে সেবা পাওয়া তাঁদের জন্য স্বস্তির। অনেকেই বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বেশি হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে।
নুর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে পঞ্চগড় জেলায় এ ধরনের আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকেও বিনামূল্যে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
ড্যাবের পক্ষ থেকে বলা হয়, সামাজিক দায়িত্ববোধ থেকে চিকিৎসকরা স্বেচ্ছায় এই সেবায় অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে প্রান্তিক মানুষের মুখে হাসি

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা ও ওষুধ পেলেন সহস্রাধিক মানুষ

Update Time : ১১:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬