১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রিতে চোখের ছানি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

  • Reporter Name
  • Update Time : ০৮:১৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ১০০২৪ বার পঠিত হয়েছে

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন। ছবি: দৈনিক সরেজমিন।

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে চক্ষু হাসপাতালের উদ্যোগে ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় ছানি রোগী শনাক্তকরণসহ প্রয়োজনীয় চক্ষু পরীক্ষা করা হয়।
আয়োজকরা জানান, ‘চোখের ছানি পরীক্ষা কার্যক্রম (Outreach Program)’ গাক চক্ষু হাসপাতালের Comprehensive Cataract Services Project-এর আওতায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাদিয়া তাসনিম মুনমুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, এর আগে বিভিন্ন এলাকায় চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখ পরীক্ষা ও ছানি রোগী বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কালিয়াকৈরেও বিনামূল্যে চোখের ছানি পরীক্ষা করানোর সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রিতে চোখের ছানি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে

Update Time : ০৮:১৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬