১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ১০০৬৪ বার পঠিত হয়েছে

বিশ্বজিৎ চন্দ্র সরকার:-বিশেষ প্রতিনিধি গোপালগঞ্জ ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ সোহেল শরীফ ও শিমুল সরদার নামে দুইজনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানাধীন একটি মোটরসাইকেল গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় গ্যারেজ থেকে FZS V3 মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটক দুজন হলেন—টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের কাইয়ুম শরীফের ছেলে সোহেল শরীফ এবং একই গ্রামের এয়ার আলী সরদারের ছেলে শিমুল সরদার।

বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বরিশালের বন্দর থানায় একটি মোটরসাইকেল হারানোর বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির সূত্র ধরে মোটরসাইকেলটির সন্ধানে তদন্ত শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালিয়ে পুলিশ জানতে পারে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন একটি মোটরসাইকেল গ্যারেজে চোরাই মোটরসাইকেল নিয়ে কাজ করানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর বন্দর থানা পুলিশ টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতা চায়। এরপর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের সহযোগিতায় বন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই গ্যারেজে অভিযান চালায়।

অভিযানকারী দলের সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) তৌফিক, উপপরিদর্শক (এসআই) পিন্টু, সহকারী উপপরিদর্শক (এএসআই) মঞ্জুর, কনস্টেবল শরীফ ও কনস্টেবল মেহেদী।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল শরীফ ও শিমুল সরদার পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাদের ঘটনাস্থল থেকেই আটক করে। পরে গ্যারেজে থাকা দুটি FZS V3 মডেলের মোটরসাইকেল যাচাই-বাছাই করে সেগুলো বরিশাল থেকে চুরি হওয়া বলে নিশ্চিত হয় পুলিশ।

বন্দর থানার পরিদর্শক শাহাবুদ্দিন বলেন, মোটরসাইকেল হারানোর বিষয়ে থানায় করা জিডির সূত্র ধরে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে টুঙ্গিপাড়ার একটি গ্যারেজে চোরাই মোটরসাইকেল নিয়ে কাজ করানোর তথ্য পাওয়া গেলে টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে দুজনকে দুটি মোটরসাইকেলসহ আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক অনুসন্ধানে সোহেল শরীফের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও তদন্ত চলছে। চক্রটির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় আটক সোহেল শরীফ ও শিমুল সরদারের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলাটি বন্দর থানার মামলা নম্বর-০৫, তারিখ ১১ আগস্ট ২০২৬।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক

Update Time : ০৭:৫৬:২২ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬