১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : ০৮:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬
  • ১০০৭৮ বার পঠিত হয়েছে

মোঃ শান্ত খান
স্টাফ রিপোর্টার:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাভার সদর ইউনিয়নের কলমা এলাকার একটি মাদ্রাসায় আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সহসভাপতি জনি দেওয়ান, সাভার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম সোহাগসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ের সাহসী নেতৃত্ব নেতাকর্মীদের অনুপ্রেরণা জুগিয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপের মধ্যেও তিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তাঁর ত্যাগ, সাহস, দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল

Update Time : ০৮:৪২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২৬