০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার (নাগেশ্বরীতে)

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, রোববার, ৩১ আগস্ট ২০২৫
  • ৩০৪১ বার পঠিত হয়েছে

মাও.রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামঃ কুড়িগ্রামের কচাকাটা থানার শিঙ্গিমারি এলাকার ৩০ আগষ্ট সকালে একটি পুকুর থেকে বছির উদ্দিন (১০০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কে বা কারা পরিকল্পিতভাবে তাকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। তবে অপর পক্ষের দাবি, গরু গোসল করাতে গিয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বছির উদ্দিন তার ২.১১ একর জমি দ্বিতীয় পক্ষের দুই সন্তানের নামে লিখে দেন। এরপর থেকেই প্রথম ও দ্বিতীয় পক্ষের সন্তানদের মধ্যে বিরোধ চলে আসছিল। মৃত্যুর দিন তিনি দ্বিতীয় পক্ষের সন্তানের বাড়িতেই বসবাস করছিলেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার (নাগেশ্বরীতে)

Update Time : ০৮:৫৪:০৭ অপরাহ্ন, রোববার, ৩১ আগস্ট ২০২৫