০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ জরুরি : ইসলামী আন্দোলন বাংলাদেশ”

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৩০৬৭ বার পঠিত হয়েছে

ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহীত

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ প্রকাশ না করা জাতির আশা ও আকাঙ্খাকে উপেক্ষা করা।

২৮ আগস্ট, বৃহস্পতিবার তিনি বলেন, “২৪ জুলাই ছাত্র-জনতা রক্ত ও জীবন উৎসর্গ করেছে ৫৪ বছরের জঞ্জাল দূর করার জন্য। কিন্তু আজকের নির্বাচনী কর্মপরিকল্পনা পুরনো বন্দোবস্তকে পুনর্জীবিত করার চেষ্টা ছাড়া কিছু নয়।”

মাওলানা আতাউর রহমান আরও বলেন, “জাতির সংবিধান, রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য বহু চেষ্টা হয়েছে, কিন্তু বাস্তবায়ন শূন্য। সংবিধানে থাকা স্বৈরাচার রোধের আইনী ব্যবস্থা এখনও নেয়া যায়নি। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনার আগে কোনো রোডম্যাপ ঘোষণা করা যথাযথ নয়।”

তিনি স্পষ্ট করেন, “নির্বাচনের রোডম্যাপ দেওয়া ভালো, তবে এখনই জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ব্যর্থ হবে, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

“নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ জরুরি : ইসলামী আন্দোলন বাংলাদেশ”

Update Time : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫