০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“দিনে চাকরি, রাতে চা বিক্রি: স্বপ্ন পূরণের পথে জিসান পেল নতুন দোকান”

  • Reporter Name
  • Update Time : ০৭:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ৩১০০ বার পঠিত হয়েছে

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের এক সাধারণ কিন্তু প্রেরণাদায়ক জীবনকাহিনী—দিনে চাকরি করে পরিবার চালানো, আর রাতে ভাঙা ভ্যানগাড়িতে সামান্য মাল নিয়ে চা বিক্রি করা তরুণ জিসানের গল্প। তার বাবা একজন সাধারণ রিকশাচালক হলেও তিনি স্বপ্ন দেখতেন, ছেলেকে স্বাবলম্বী হতে দেখার। সেই স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে মানবিক ও সামাজিক সেচ্ছাসেবী সংগঠন আল মুসাইদাহ ফাউন্ডেশন

সংগঠনটির পক্ষ থেকে জিসানকে নতুন ভ্যানগাড়ি ও ব্যবসার জন্য প্রয়োজনীয় মালপত্র প্রদান করা হয়েছে। এটি আল মুসাইদাহ ফাউন্ডেশনের ৫৯তম স্বাবলম্বীকরণ প্রকল্প। গত ২৫শে আগস্ট, সোমবার, চট্টগ্রাম নগরের এনায়েত বাজার, বাটালী রোডে জিসানের হাতে ভ্যানগাড়ি ও মালপত্র হস্তান্তর করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন আবু হাসান, যিনি বলেন, “জিসান এখন নিজের স্বপ্ন নতুনভাবে সাজাতে পারবে এবং পরিবারকে সম্মানের সাথে পরিচালনা করতে সক্ষম হবে। তার পরিবার অসহায় ও দরিদ্র। আমরা তাকে একটি নতুন দোকান করে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। মানবতার সেবায় আমাদের কাজ সবসময় অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, দান শুধুমাত্র ক্ষণস্থায়ী নয়, স্বাবলম্বিতা একজন মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনে।”

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল কাদের রুবেল, সদস্য হাসিব, ওমর ফারুক এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

“দিনে চাকরি, রাতে চা বিক্রি: স্বপ্ন পূরণের পথে জিসান পেল নতুন দোকান”

Update Time : ০৭:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫