১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অবসান; নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নেতা

দলের ভেতরের অনিয়মে ক্ষুব্ধ হয়ে জামায়াতে ইসলামী ছাড়লেন ত্যাগী নেতা দ্বীন ইসলাম

  • Reporter Name
  • Update Time : ০৩:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
  • ৩০৬৯ বার পঠিত হয়েছে

ছবি: akashtv24.com আকাশ টিভি থেকে সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে দলের স্বেচ্ছাচারিতায় জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করলেন মুরাদনগরের দ্বীন ইসলাম। তিনি ১৯৯১ সাল থেকে ছাত্রশিবির ও পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতিতে জড়ান। এতদিন যাবত একনিষ্ঠভাবে জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত থাকলেও আজ তিনি ফেসবুকে স্টাটাস দিয়ে জামায়াতে ইসলামী ত্যাগ করেন। ফেসবুক পোষ্টে তিনি লিখেন-
পদত্যাগ পত্র।
আমি ১৯৯১/৯২ সাল থেকে ইসলামি ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর একজন অগ্রসর কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
কোম্পানিগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ থেকে ১৯৯৬ ও ১৯৯৮ সালে ছাত্র শিবিরের প্যানেল থেকে পর্যায়ক্রমে এজিএস ও জিএস পদে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি।
গত ১৭ বছরের ফ্যাসিবাদী আওয়ামী আমলে প্রতিটি আন্দোলন–সংগ্রামে আমি সামনে থেকে অংশ নিয়েছি, জেল–জুলুম ও নির্যাতনের ভয় উপেক্ষা করে সংগঠনের পাশে থেকেছি।
দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ সেই সংগঠনের ভেতরেই কিছু দায়িত্বশীলের স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও অবহেলার রাজনীতি আমাকে চরমভাবে হতাশ করেছে। ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের অবমূল্যায়ন করে সুবিধাভোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে, ন্যায়বিচার ও সাংগঠনিক শিষ্টাচার ভেঙে পড়ছে। যোগ্যতা ও ত্যাগ নয় আজ মূল্যায়ন হয় কে
কার ভাই কার আত্মীয় কে কার লোক এই ভিত্তিতে।
আমি ইসলামী আন্দোলনের আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি। কিন্তু যারা আজ নেতৃত্বে বসে সেই আদর্শকেই পদদলিত করছে, তাদের সাথে আর নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি না।
অত্যন্ত কষ্ট ও বেদনার সাথে জানাচ্ছি—
আমি জামায়াতে ইসলামী ও এর সকল সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়; এটি দীর্ঘদিনের অবমূল্যায়ন, অপমান ও ন্যায়ের অভাবের বিরুদ্ধে আমার নীরব প্রতিবাদ। সুতরাং আমি স্পষ্ট ভাষায় ঘোষণা করছি জামায়াতে ইসলামী ও এর সকল সাংগঠনিক সম্পর্ক থেকে পদত্যাগ করলাম।
আল্লাহ আমাদের সকলকে ন্যায়ের পথে থাকার তৌফিক দিন। আমিন।
সোর্স লিংক: https://www.facebook.com/share/p/1CuN7NjL9j/
সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অবসান; নেতৃত্বের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নেতা

দলের ভেতরের অনিয়মে ক্ষুব্ধ হয়ে জামায়াতে ইসলামী ছাড়লেন ত্যাগী নেতা দ্বীন ইসলাম

Update Time : ০৩:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬