
ইমদাদুল ইসলাম রনি কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা আদর্শ সদর উপজেলার ০১নং কালিরবাজার দক্ষিণ ইউনিয়নে তৃণমূলের ঐক্যের বার্তা নিয়ে যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় ইউনিয়নের স্থানীয় একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান শামীম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেন- “যুবদলই বিএনপির প্রাণশক্তি। তৃণমূলের যুব নেতাদের ঐক্যই ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনের মূল ভরকেন্দ্র হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বক্তারা আরও বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলা এখন সময়ের দাবি।
এসময় ইউনিয়নের শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল জনসমুদ্রে পরিণত হয়। নেতাকর্মীরা “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুবদল ঐক্যবদ্ধ” শ্লোগানে মুখর ছিলেন।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।






















