১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহুরুল আলম বাবুর মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪১ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম বাবু বাগমারা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৫সেপ্টেম্বর) বিকেলে সভায় তিনি তাঁর শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবন ও ব্যক্তিজীবনের অভিজ্ঞতা তুলে ধরে কেন রাজনীতিতে আসছেন এবং নির্বাচিত হলে বাগমারার উন্নয়নে কী ধরনের কার্যক্রম গ্রহণ করবেন সে বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
জহুরুল আলম বাবু বলেন, সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা ছিল। রাজনীতির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করা যায় বলেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলে যোগ দিয়েছি। যদি দল মনোনয়ন দেয় এবং জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে, তবে সর্বপ্রথম বাগমারায় চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেব। একই সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।
তিনি আরও বলেন, আমি সেনাবাহিনীতে চাকরি করা অবস্থায় শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হওয়ার কারণে আমার কাঙ্খিত পদোন্নতি হয়নি। বিএনপি’র গণতান্ত্রিক দর্শনে অনুপ্রাণিত হয়ে এ দলে যোগ দেন। জনগণ তাকে সুযোগ দিলে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় বাগমারার মানুষের আস্থা অর্জনই হবে তাঁর মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা নানা প্রশ্ন করেন এবং জহুরুল আলম বাবু সেসব প্রশ্নের জবাব দেন। তিনি বাগমারার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, গনিপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা মাস্টার জয়নাল হক, আমজাদ হোসেন, কৃষকদল নেতা আব্দুল আলিম, জেহের আলী, মৎসজীবীদল নেতা শাহীন আলম, সাবেক উপজেলা যুবদল সভাপতি শহীদুজ্জামান মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল উদ্দিন, আউচপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম মাস্টার, যুবদল নেতা শাহ আলম, ছাত্রনেতা জহুরুল ইসলাম প্রমুখ।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

বাগমারায় সাংবাদিকদের সাথে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহুরুল আলম বাবুর মতবিনিময়

Update Time : ০২:০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫