১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি এটি একটি অসমাপ্ত আন্দোলন-জি এম কাদের

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩০২৫ বার পঠিত হয়েছে

রংপুর ব্যুরোঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানকে শেষ হয়ে যাওয়া কোনো অধ্যায় হিসেবে দেখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণ না হলে আন্দোলন আবারও নতুন রূপ নিতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রংপুর নগরীর দর্শনা এলাকার পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি রংপুর মহানগর ও জেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি। এটি একটি অসমাপ্ত আন্দোলন।” তিনি বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ একটি মানবিক, জবাবদিহিমূলক সরকার, আইনের শাসন ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার যে স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার পূর্ণ প্রতিফলন এখনও ঘটেনি। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জানমাল রক্ষার নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়নি এবং জনগণের মধ্যে ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের জানমাল রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে এখনও চাঁদাবাজি,দখলদারিত্ব, সন্ত্রাস ও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। জনগণ যে পরিবর্তনের প্রত্যাশায় আন্দোলনে অংশ নিয়েছিল, সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন তারা এখনও দেখতে পাচ্ছে না।অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জি এম কাদের বলেন, দেশের অর্থনীতি ঋণনির্ভর হয়ে পড়েছে। শুধু ঋণের ওপর নির্ভর করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। অর্থনীতিকে শক্তিশালী করতে বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে আন্দোলন নতুন রূপ নিতে পারে। জনগণের নেতৃত্ব জনগণের হাতেই থাকতে হবে এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
বাংলাদেশ যেন শ্রীলঙ্কা বা নেপালের মতো রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জি এম কাদের বলেন, যেকোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। তাই দায়িত্বশীল আচরণ ও কার্যকর নেতৃত্বের কোনো বিকল্প নেই।
বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, “সবকিছুর বিচার জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি। জনগণ যদি আমাকে গ্রহণ না করে, সেই সিদ্ধান্ত আমি মেনে নেব।” তবে বিচার অবশ্যই আইনের ভিত্তিতে এবং ন্যায়বিচারের মাধ্যমে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিহিংসাপরায়ণ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। স্মরণসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। সঞ্চালনা করেন দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরের সহসভাপতি জাহেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শমিম হায়দার পাটোয়ারী। এছাড়া বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, আজমল হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাজী আব্দুর রাজ্জাক, ফখরুজ্জামান জাহাঙ্গীর, রশিদুর হক, অ্যাডভোকেট জুলফিকার আলী, মাসুদ নবী মুন্না, আব্দুস সোবহান, শাহীনুর রহমান মার্শাল, মো. আনিছুর রহমান আনিস, আবু নাসের মো. মাহাবুব, নুরে আলম যাদু, আবুল কালাম আজাদ, জাহিদ হাসান এবং জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আরিফ আলী। সভায় জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি এটি একটি অসমাপ্ত আন্দোলন-জি এম কাদের

Update Time : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬