০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের কাউনিয়ায় মাসব্যাপী এনসিপির কর্মসূচি ঘোষণা

  • Reporter Name
  • Update Time : ০৮:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩০৩০ বার পঠিত হয়েছে

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

কেন্দ্রীয়ভাবে ঘোষিত “দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটি মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

এ উপলক্ষে শনিবার উপজেলা সমন্বয় কমিটির উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা, দায়িত্ব বণ্টন, সার্বিক প্রস্তুতি এবং স্থানীয় বাস্তবতায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন এনসিপি কাউনিয়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী ও পরিতোষ চন্দ্র বর্মন।

এছাড়া জাতীয় যুবশক্তির নেতা রায়হান আহমেদ, নাজমুল ইসলাম ও শিপন আহমেদ হিমু এবং জাতীয় ছাত্রশক্তির নেতা শরিফুল ইসলাম, শাহিন, আসাদ, সুলাইমান, সুজন ও শাওনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সমন্বয়কারী সাহেব আলী এবং সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির নেতা রায়হান আহমেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জুয়েল রানা।সভা শেষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কাউনিয়া উপজেলায় “দেশ গড়তে জুলাই জাগরণ” উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের স্মরণে বিভিন্ন আয়োজন, গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ, যুব কনভেনশন, ফুটবল টুর্নামেন্ট, বৃক্ষরোপণ, জনসচেতনতামূলক প্রচার এবং সমাপনী আলোচনা সভা।সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্যে উপজেলার সর্বস্তরের জনগণ, শুভানুধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তারা।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়ায় মাসব্যাপী এনসিপির কর্মসূচি ঘোষণা

Update Time : ০৮:১৯:২০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬