
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে আজ শুক্রবার (২৭ ফেব্রয়ারী) রংপুর মহানগর যুবদলের আওতাধীন পরশুরাম (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বুড়িরহাট পাম্প চত্ত্বরে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব জননেতা এডভোকেট মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলে রাব্বি, রংপুর মহানগর সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন, রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা।

পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, মামুন পারভেজ, তারিকুল ইসলাম তারেক, শরিফুল ইসলাম, জুবায়ের হাসান রজু, আশরাফুল আলম রিপন, হুমায়ুন কবির রুমু, তৌহিদুল ইসলাম মুসা, ফারুক রাফি, সাকিল চৌধুরি সনি, খায়রুল বাশার, আল মেরাজ সানি প্রমুখ। উপস্থিত ছিলেন পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের যুগ্ম আহবায়ক সামসুজ্জামান সুখী, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বেলাল হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আল মুকিত সহ পরশুরাম মেট্রোপলিটন থানা যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

আবুল হোসেন বাবলু, রংপুর জেলা প্রতিনিধি: 



















