০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর অস্বীকৃতি; লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।

বিয়ের আশ্বাস দিয়ে ভেটেরিনারি কর্মচারী ফিরোজের শারীরিক সম্পর্ক: ভুক্তভোগী নারীর আত্মহত্যার চেষ্টা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
  • ৩০৭৮ বার পঠিত হয়েছে

আরিফ শেখ, রংপুর প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। এই প্রতারণায় ধোঁকা খেয়ে ওই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বালাপাড়া এলাকায়। অভিযুক্ত মো. ফিরোজ হোসেন তারাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ) হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ফিরোজ হোসেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত এক বছর ধরে এই অবৈধ সম্পর্ক নিয়মিত চলছিল। সম্প্রতি ফিরোজের অন্যত্র বদলির খবর পেয়ে ওই নারী বিয়ের জন্য চাপ দেন। কিন্তু ফিরোজ কোনো সাড়া দেননি। হতাশায় রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ওই নারী আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি রমেক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা চলছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ফিরোজ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ওই নারীর ভাই জানান, “আমার বোন বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আমরা পারিবারিকভাবে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

তারাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের না হলেও ঘটনাটি তদন্তের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের পর অস্বীকৃতি; লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী।

বিয়ের আশ্বাস দিয়ে ভেটেরিনারি কর্মচারী ফিরোজের শারীরিক সম্পর্ক: ভুক্তভোগী নারীর আত্মহত্যার চেষ্টা

Update Time : ০২:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬