০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মহানগরী কুকরুলের চিহ্নিত মাদক কারবারি পুতুলসহ গ্রেফতার-২

  • Reporter Name
  • Update Time : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০২৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

মাদক সেবনকালে রংপুর মহানগরীর চিহ্নিত মাদক কারবারি পুতুল ও মাদক সেবি লায়নকে ৬ মাস করে
বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মাদক সেবনকালে রংপুর মহানগরীর চিহ্নিত মাদক কারবারি ফাতেমা খাতুন পুতুল ও মাদক সেবি আমির হামজা লায়নকে মাদকসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর। এ সময় তাদের কাছ থেকে কোডিন ফসফেট যুক্ত মাদকদ্রব্য ০১ বোতল WINCEREX সিরাপ, এবং ইয়াবা সেবনের পাইপ,গলানো ইয়াবা এবং রাংতা কাগজসহ মদক সেবনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো: শাহান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর এর পরিদর্শক এস, এম, এলতাস উদ্দিনের নেতৃত্বে (২৮ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর মেট্রোপলিটন পরশুরাম থানাধীন ৪নং ওয়ার্ডের আমাশু দক্ষিণপাড়া গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন পুতুল (৩৮) এবং একই গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে আমির হামজা @ লায়ন (২৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর এর পরিদর্শক এস, এম, এলতাস উদ্দিন জানান, ধৃত ফাতেমা খাতুন @ পুতুলকে এর আগেও ৪৫৫ পিস ইয়াবাসহ আমরা গ্রেফতার করে আদালতে পাঠিয়ে ছিলাম। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও তিনি জানান। ধৃত আসামিদের প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, ভ্রাম্যমান আদালতে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মো: শাহান। ধৃত আসামিদের জব্দকৃত আলামতসহ জেল হাজতে পাঠানো হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

রংপুর মহানগরী কুকরুলের চিহ্নিত মাদক কারবারি পুতুলসহ গ্রেফতার-২

Update Time : ১২:৫০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬