০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০৪৭ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা(ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ এবং হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩) নামে-দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

রংপুর রেঞ্জ ডিআইজি’র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, (০৩ সেপ্টেম্বর) রাতে এসআই মোঃ আবু হোসেন ও এসআই মোঃ নাহিদ ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার অন্তর্ভুক্ত পৌরসভার ৩নং ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা টু দেবীগঞ্জ হাইওয়ে সড়কের পাশে অভিযান চালায়। অভিযানকালে একটি মোটরসাইকেল তল্লাশি করে সাদা প্লাস্টিকের বস্তায় পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো ১২টি পোটলা থেকে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ সময় হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি জব্দ করেছে ডিবি পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পূর্বক জব্দ কৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারিদের হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

পঞ্চগড়ে ডিবির অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Update Time : ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬