আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃথক যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা এবং অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত মালামাল ধ্বংস করা হয়।

সোমবার ( ৩১ আগস্ট ) র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর এর নেতৃত্বে দিনাজপুর জেলার সদর পৌরসভা এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানাসহ অবৈধ মালামাল ধ্বংস করেছে।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো যথাক্রমে হৃদয় এগ্রো ইন্ড্রাস্ট্রি এর স্বত্বাধিকারী ইমরান খানকে ১০ হাজার টাকা, ফুড কেয়ার এর স্বত্বাধিকারী মোঃ কবিরকে ৩০ হাজার বিএ ফুড এন্ড বেকারি এর স্বত্বাধিকারী আনন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ৩১ আগস্ট পৃথক আরো একটি অভিযান র্যাব ১৩ সিপিএসসি রংপুর ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম এর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় ঔষধ পণ্যের মেয়াদ, মান নিয়ন্ত্রন, বাজার মনিটরিং এবং অবৈধ মজুতদারি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর /৩৭/৪১/ ৪২/৪৩/৪৫ ধারা অনুসারে সরকারী অনুমোদন বিহীন কারখানার উৎপাদিত খাদ্য পণ্যের ব্যাচ নম্বর, মার্ক এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় অবৈধ কারখানার মালামাল ধ্বংস করা সহ ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অবৈধ মজুতদারী, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।






















