১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা থেকে ২৭ প্রেমিক যুগল আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ১০০২৪ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অভিযান চালিয়ে ২৭ জন প্রেমিক যুগলকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকৃতরা অনেকেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাদের নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী জানান, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে চিড়িয়াখানাসহ নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে আড্ডা দেয়। অনেক সময় তারা অশ্লীল কাজের সঙ্গেও জড়িয়ে পড়ে। ইদানীং অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে যেতে লজ্জা ও সংকোচ বোধ করেন।

ডিসি ডিবি সনাতন চক্রবর্তী আরও বলেন, দীর্ঘদিন ধরে পুলিশের কাছে এমন অভিযোগ ছিল। অবশেষে আরপিএমপি’র কমিশনার আব্দুল মাবুদ এর নির্দেশনায় আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ১৩ জন ছেলে এবং ১৪ জন মেয়েসহ মোট ২৭ জনকে আটক করে মহানগর কোতোয়ালী থানায় সোপর্দ করতে সক্ষম হয়। আটকৃতরা অনেকেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে পরামর্শ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা থেকে ২৭ প্রেমিক যুগল আটক

Update Time : ০৯:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬